বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়ঈদুল আজহায় দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

ঈদুল আজহায় দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

favicon
সাইফুল আলম মিরাজ
ঈদুল আজহায় দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মো. সাহাবুদ্দিন

বুধবার (২৭ মে) বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির স্বাক্ষরিত এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।

বার্তায় রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহা শুধু মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে কোরবানি করার এক মহিমান্বিত আহ্বান।

তিনি আরও বলেন, মহান আল্লাহ তা’য়ালার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ, অবিচল আনুগত্য এবং সামাজিক সাম্যের অনুপম শিক্ষা নিয়ে পবিত্র ঈদুল আজহা আবারও মানুষের সামনে উপস্থিত হয়েছে।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, মহান আল্লাহর নির্দেশ পালনে হজরত ইবরাহিম (আ.) তাঁর প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে প্রস্তুত হয়ে আত্মসমর্পণ, ধৈর্য, বিশ্বাস ও আনুগত্যের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা মানবজাতির জন্য চিরন্তন আদর্শ হয়ে রয়েছে।