শনিবার , ৩০ মে ২০২৬
শনিবার , ৩০ মে ২০২৬
হোমজাতীয়ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রা শুরু, কমলাপুরে ফিরতি ও বহির্মুখী যাত্রীদের ভিড়

ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রা শুরু, কমলাপুরে ফিরতি ও বহির্মুখী যাত্রীদের ভিড়

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রা শুরু, কমলাপুরে ফিরতি ও বহির্মুখী যাত্রীদের ভিড়

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ ও নগরবাসী। তবে এবার দীর্ঘ ছুটি থাকায় ঢাকায় ফেরার চাপ তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। আগামী সোমবার থেকে অফিস-আদালত খুলবে বলে অনেকেই সময় হাতে রেখেই রাজধানীতে ফিরছেন।

এদিকে ঈদের সময় বিভিন্ন কারণে বাড়ি যেতে না পারা অনেক মানুষ এখন পরিবার-পরিজন নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফলে রাজধানী থেকে বাইরে যাওয়ার যাত্রীর সংখ্যাও উল্লেখযোগ্য।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে ভিন্নধর্মী চিত্র। একদিকে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন যাত্রীরা, অন্যদিকে অনেকেই ঢাকা ছেড়ে গ্রামের পথে যাত্রা করছেন। এতে স্টেশনজুড়ে দুইমুখী যাত্রীদের ব্যস্ততা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।