শনিবার , ৩০ মে ২০২৬
শনিবার , ৩০ মে ২০২৬
হোমরাজনীতিপ্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের প্রশংসা সারজিসের, ছদ্মবেশে মাঠে নামার আহ্বান

প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের প্রশংসা সারজিসের, ছদ্মবেশে মাঠে নামার আহ্বান

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের প্রশংসা সারজিসের, ছদ্মবেশে মাঠে নামার আহ্বান

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রমের বাস্তব অবস্থা যাচাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক ও পূর্বঘোষণাহীন পরিদর্শনের প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২৯ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

পোস্টে সারজিস আলম বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার প্রকৃত চিত্র উঠে এসেছে। এ সময় অনিয়ম ও দায়িত্বে অবহেলার বিষয়গুলো সামনে আসার পর সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, শুধু বর্জ্য ব্যবস্থাপনাই নয়, দেশের বিভিন্ন খাতে বিদ্যমান অনিয়ম, চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার নিরীক্ষার জন্য প্রধানমন্ত্রীর আরও বিস্তৃত ও সরাসরি মাঠপর্যায়ের পর্যবেক্ষণ প্রয়োজন।

সারজিস আলমের মতে, ছদ্মবেশে বা সরাসরি মাঠে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করলে বাস্তব সমস্যাগুলো আরও স্পষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হবে।