শনিবার , ৩০ মে ২০২৬
শনিবার , ৩০ মে ২০২৬
হোমরাজনীতিনিরাপত্তা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

নিরাপত্তা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

favicon
ভোরের আলো ডেস্ক:
নিরাপত্তা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রদল।

শনিবার (৩০ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আব্দুর রহিম ভূইয়াকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দলটির সভাপতি Rakibul Islam Rakib এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর বের হওয়ার সময় প্রটোকল টিমের সদস্যদের সঙ্গে কিছু ছাত্রদল নেতাকর্মীর বাগবিতণ্ডার ঘটনা ঘটে। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।