শনিবার , ৩০ মে ২০২৬
শনিবার , ৩০ মে ২০২৬
হোমসারা দেশবগুড়ায় নারী শিক্ষার্থী ও শিক্ষকদের হয়রানির অভিযোগে এনসিপি নেতা শিক্ষার্থীদের হাতে শাস্তি, পরে বহিষ্কার

বগুড়ায় নারী শিক্ষার্থী ও শিক্ষকদের হয়রানির অভিযোগে এনসিপি নেতা শিক্ষার্থীদের হাতে শাস্তি, পরে বহিষ্কার

favicon
ভোরের আলো ডেস্ক:
বগুড়ায় নারী শিক্ষার্থী ও শিক্ষকদের হয়রানির অভিযোগে এনসিপি নেতা শিক্ষার্থীদের হাতে শাস্তি, পরে বহিষ্কার

বগুড়ায় নারী শিক্ষার্থী ও নারী শিক্ষকদের উত্ত্যক্ত ও অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে শিক্ষার্থীরা জুতাপেটা করেছেন বলে জানা গেছে।

গত ২৪ মে বগুড়ার একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে এ ঘটনা ঘটে, যার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত ব্যক্তির নাম আলী আজম সাব্বির খান। তিনি বগুড়ার টিটিসিতে ড্রাইভিং ও আরএসি ট্রেডে শিক্ষার্থী হিসেবে ভর্তি ছিলেন এবং একই সঙ্গে এনসিপির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যায়।

অভিযোগে বলা হয়, তিনি নিজ ট্রেডের পাশাপাশি অন্যান্য ট্রেডের অন্তত ২০ জন নারী শিক্ষার্থী এবং কয়েকজন নারী শিক্ষকের সঙ্গে মোবাইল ফোন ও সরাসরি অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেন। বাধা দিলে তিনি রাজনৈতিক পরিচয়ের প্রভাব দেখান বলেও অভিযোগ ওঠে।

ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে অধ্যক্ষের কক্ষে জুতাপেটা করেন। পরে তাকে ভবিষ্যতে এমন আচরণ না করার শর্তে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী এসএম ইমদাদুল হক জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি তাকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে এবং তিন দিনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ঘটনাটি নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।