রবিবার , ৩১ মে ২০২৬
রবিবার , ৩১ মে ২০২৬
হোমসারা দেশটেকনাফে নাফ নদীতে জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ, আতঙ্কে স্থানীয়রা

টেকনাফে নাফ নদীতে জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ, আতঙ্কে স্থানীয়রা

favicon
ভোরের আলো ডেস্ক:
টেকনাফে নাফ নদীতে জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ, আতঙ্কে স্থানীয়রা

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফের হ্নীলা সুইচগেট সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিয়ানমারের রাখাইন সীমান্তের দিক থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে আসা একটি সশস্ত্র গ্রুপ নদীতে অবস্থানরত জেলেদের ধাওয়া করে। একপর্যায়ে তারা জেলেদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে।

গুলির ঘটনায় জেলেরা দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। পরে সশস্ত্র ব্যক্তিরা জেলেদের ফেলে যাওয়া কয়েকটি নৌকা ও মাছ ধরার জাল নিয়ে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার পর নদীসংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।