রবিবার , ৩১ মে ২০২৬
রবিবার , ৩১ মে ২০২৬
হোমসারা দেশঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতি যাত্রা স্বাভাবিক, কম ভিড়ে স্বস্তি

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতি যাত্রা স্বাভাবিক, কম ভিড়ে স্বস্তি

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতি যাত্রা স্বাভাবিক, কম ভিড়ে স্বস্তি

ঈদুল আজহার টানা ছুটি শেষ হওয়ায় রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় যাত্রীর চাপ তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। সড়ক, রেল ও নৌপথে যাত্রীরা স্বস্তির মধ্যেই রাজধানীতে ফিরছেন।

রোববার (৩১ মে) সকাল থেকেই রাজধানীমুখী যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা যায়, পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোথাও অতিরিক্ত ভিড় বা যানবাহন সংকট দেখা যায়নি।

একই সময়ে ঈদের সময় বাড়ি যেতে না পারা অনেক মানুষ পরিবারের সঙ্গে সময় কাটাতে এখন গ্রামের দিকে রওনা হচ্ছেন। ফলে পরিবহন কেন্দ্রগুলোতে দুইমুখী যাত্রীর চাপ দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চে ঢাকায় ফেরা যাত্রীরা জানান, নদীপথে যাত্রা ছিল তুলনামূলক আরামদায়ক। লঞ্চগুলো নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছেছে এবং কোনো বড় ধরনের ভোগান্তি হয়নি বলেও জানান তারা।