রবিবার , ৩১ মে ২০২৬
রবিবার , ৩১ মে ২০২৬
হোমজাতীয়জঙ্গল সলিমপুরকে আর সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরকে আর সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

favicon
সাইফুল আলম মিরাজ
জঙ্গল সলিমপুরকে আর সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরকে আর সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রোববার (৩১ মে) সকালে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, একসময় এলাকাটি রাষ্ট্রের ভেতরে ‘দুর্বৃত্তের রাষ্ট্রে’ পরিণত হয়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দ্রুত অভিযান চালিয়ে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত সেই অবস্থার অবসান ঘটিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার আওতায় জঙ্গল সলিমপুরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর অংশ হিসেবে সেখানে নতুন কারাগার নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে।

তিনি আরও জানান, এলাকায় অবৈধভাবে দখল করে থাকা ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে উচ্ছেদ করা হবে না। সংশ্লিষ্টদের তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজন অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।


সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এলাকাটিকে নিরাপদ ও সুশৃঙ্খল অঞ্চলে পরিণত করতে কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।