ফরিদগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
ফরিদগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি Ziaur Rahman-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবদল নেতা মেহেদী হাসান রনিসহ কয়েকজন আহত হয়েছেন।
রোববার (৩১ মে) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ গেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন M. A. Hannan।
অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদ গেট এলাকায় ধানের শীষের মনোনীত প্রার্থীর সমর্থক এবং এমএ হান্নানের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষ শুরুর আগে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা অস্থির হয়ে ওঠে।
সংসদ সদস্য এমএ হান্নান অভিযোগ করেন, তার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অন্যদিকে, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, উপজেলা পরিষদের অডিটোরিয়ামে রাজনৈতিক কর্মসূচি চললেও সংঘর্ষের ঘটনাটি পরিষদের বাইরের সড়কে ঘটেছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার বা মামলার তথ্য পাওয়া যায়নি।