রবিবার , ৩১ মে ২০২৬
রবিবার , ৩১ মে ২০২৬
হোমসারা দেশহানিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক কফিল উদ্দিন আর নেই

হানিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক কফিল উদ্দিন আর নেই

favicon
ভোরের আলো ডেস্ক:
হানিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক কফিল উদ্দিন আর নেই

দেশের অন্যতম শীর্ষ পরিবহন প্রতিষ্ঠান Hanif Enterprise-এর কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৩১ মে) ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই ও Hanif Enterprise-এর চেয়ারম্যান মো. হানিফ।

পারিবারিক সূত্রে জানা গেছে, কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতের রাজধানী New Delhi-তে অবস্থান করছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেশের পরিবহন খাতে কফিল উদ্দিন ছিলেন সুপরিচিত একজন উদ্যোক্তা। দীর্ঘ সময় ধরে তিনি হানিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রতিষ্ঠানটির সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন। তিনি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে নানা কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাবরণও করেন তিনি।

তার মৃত্যুতে পরিবহন খাত, রাজনৈতিক অঙ্গন এবং সাভার এলাকার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।