রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় করা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ। অভিযোগ গঠন হলে এ মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সোমবার (১ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে। আরও দেখুন City & Local Guides Geographic Reference অনলাইন নিউজ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করবেন এ মামলাম স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীর পক্ষেও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানি করবেন এদিন। এর আগে, গত ২৪ মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নেন আদালত।
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে। অভিযোগ গঠন হলে মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
সোমবার (১ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপক্ষের হয়ে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করবেন মামলার বিশেষ সরকারি কৌঁসুলি আজিজুর রহমান দুলু। অন্যদিকে অভিযুক্তদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানিতে অংশ নেবেন।
এর আগে গত ২৪ মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নেন আদালত।