সোমবার , ০১ জুন ২০২৬
সোমবার , ০১ জুন ২০২৬
হোমজাতীয়পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগ

favicon
ভোরের আলো ডেস্ক:
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) তিনি নিজ পদ থেকে পদত্যাগপত্র জমা দেন।


সেদিন নিজের স্বাক্ষরিত পদত্যাগপত্র তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর প্রেরণ করেন।


পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজকর্ম সঠিকভাবে পালন করতে অসুবিধা হচ্ছে। তাই বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার স্বার্থে তিনি পদ থেকে অব্যাহতি নেওয়াকে প্রয়োজনীয় মনে করেছেন।