সোমবার , ০১ জুন ২০২৬
সোমবার , ০১ জুন ২০২৬
হোমরাজনীতিবিএনপির সঙ্গে সমঝোতার অভিযোগকে মিথ্যা ও কল্পনাপ্রসূত বললেন তাসনিম জারা

বিএনপির সঙ্গে সমঝোতার অভিযোগকে মিথ্যা ও কল্পনাপ্রসূত বললেন তাসনিম জারা

favicon
ভোরের আলো ডেস্ক:
বিএনপির সঙ্গে সমঝোতার অভিযোগকে মিথ্যা ও কল্পনাপ্রসূত বললেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া ডা. তাসনিম জারা তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছেন।

সোমবার (১ জুন) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছিল যে তার সঙ্গে বিএনপির নেগোসিয়েশন হয়েছিল এবং বিএনপি থেকে তাকে সবুজ সংকেত দেওয়া হয়েছিল। এসব অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে তাসনিম জারা বলেন, তিনি কখনোই বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে এমন কোনো আলোচনা করেননি।

তিনি আরও বলেন, যারা এই ধরনের তথ্য ছড়াচ্ছেন, তাদের উচিত—কবে, কোথায়, কার সঙ্গে এ ধরনের আলোচনা হয়েছে তার সুনির্দিষ্ট প্রমাণ দেওয়া। তার ভাষায়, কোনো নাম, তারিখ বা প্রমাণ কেউই দেখাতে পারবে না।

তাসনিম জারা অভিযোগ করে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মিথ্যা ধারণা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, এ ধরনের মিথ্যা প্রচারের মাধ্যমে নিজেদের সুবিধামতো একটি বর্ণনা দাঁড় করানোর চেষ্টা চলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।