সোমবার , ০১ জুন ২০২৬
সোমবার , ০১ জুন ২০২৬
হোমরাজনীতিজ্বালানি তেলের দাম আবার বাড়ানোয় উদ্বেগ ও প্রতিবাদ জানাল জামায়াতে ইসলামী

জ্বালানি তেলের দাম আবার বাড়ানোয় উদ্বেগ ও প্রতিবাদ জানাল জামায়াতে ইসলামী

favicon
ভোরের আলো ডেস্ক:
জ্বালানি তেলের দাম আবার বাড়ানোয় উদ্বেগ ও প্রতিবাদ জানাল জামায়াতে ইসলামী

জ্বালানি তেলের মূল্য পুনরায় বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার (১ জুন) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গত মাসে এক দফা জ্বালানি তেলের দাম ৮ থেকে ১২ শতাংশ এবং কিছু ক্ষেত্রে তারও বেশি বাড়ানো হয়েছিল। এর পর আবার নতুন করে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য আরও কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিবৃতিতে বলা হয়, আগের মূল্যবৃদ্ধির পর থেকেই চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যেতে শুরু করেছে। অথচ মানুষের আয় বাড়েনি; বরং বেকারত্ব ও অর্থনৈতিক চাপ আরও বেড়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, যখন সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতে হিমশিম খাচ্ছে, তখন নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানো তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। তার ভাষায়, এটি জনগণের দুর্ভোগ আরও বাড়িয়ে দেবে।

তিনি আরও দাবি করেন, সরকার আগে আশ্বাস দিয়েছিল যে চলতি মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। সেই অবস্থান থেকে সরে এসে আবারও মূল্যবৃদ্ধি করায় জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলে তিনি মন্তব্য করেন।