সোমবার , ০১ জুন ২০২৬
সোমবার , ০১ জুন ২০২৬
হোমরাজনীতিদীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে সর্বমিত্র চাকমার ফেসবুক স্ট্যাটাস

দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে সর্বমিত্র চাকমার ফেসবুক স্ট্যাটাস

favicon
ভোরের আলো ডেস্ক:
দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে সর্বমিত্র চাকমার ফেসবুক স্ট্যাটাস

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান-এর পদত্যাগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সর্বমিত্র চাকমা

সোমবার (১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দীপেন দেওয়ান মন্ত্রিত্ব থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি বিরল ঘটনা, কারণ সাধারণত ক্ষমতার পদ ধরে রাখার প্রবণতাই বেশি দেখা যায়।

সর্বমিত্র চাকমা তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, ব্যক্তিগতভাবে যতটুকু তিনি দীপেন দেওয়ানকে চিনেছেন ও জেনেছেন, তাতে তাকে অত্যন্ত ভদ্র, মার্জিত ও স্বল্পভাষী একজন মানুষ হিসেবে পেয়েছেন।

তিনি বলেন, রাজনীতিতে যেখানে প্রতিপক্ষকে আক্রমণ এবং কাদা ছোড়াছুড়ি প্রায় নিয়মিত ঘটনা, সেখানে দীপেন দেওয়ান কখনো বিরোধীদের প্রতি আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেননি। এ ধরনের পরিচ্ছন্ন রাজনৈতিক সংস্কৃতি দেশের জন্য প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সর্বমিত্র চাকমার ভাষ্য অনুযায়ী, শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও দায়িত্ব গ্রহণের পর দীপেন দেওয়ানকে বেশ সক্রিয়ভাবেই কাজ করতে দেখা গেছে। তিনি তার রাজনৈতিক আচরণ ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।