সোমবার , ০১ জুন ২০২৬
সোমবার , ০১ জুন ২০২৬
হোমজাতীয়তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে অনুষ্ঠিত, রাজনৈতিক অঙ্গনে শোক

তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে অনুষ্ঠিত, রাজনৈতিক অঙ্গনে শোক

favicon
ভোরের আলো ডেস্ক:
তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে অনুষ্ঠিত, রাজনৈতিক অঙ্গনে শোক

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ-এর প্রথম জানাজা রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) মাগরিবের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।

জানাজায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী-সহ দলটির ও অঙ্গসংগঠনের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তোফায়েল আহমেদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।