বৃহস্পতিবার , ০৪ জুন ২০২৬
বৃহস্পতিবার , ০৪ জুন ২০২৬
হোমজাতীয়ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নয়, আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নয়, আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নয়, আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত ৭.৫ শতাংশ কর আরোপ করা হবে না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে জনপ্রিয় ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানাকে তিনি সরাসরি আশ্বস্ত করেছেন।

সোমবার (১ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বিশেষ সাক্ষাতে অংশ নেন জুয়েল রানা। কৃষি, প্রকৃতি, মানুষ ও সাহিত্যভিত্তিক ভিডিও কনটেন্ট তৈরি করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। মাত্র দেড় বছরে তার ‘চিত্ত মিডিয়া’ পেজের অনুসারী সংখ্যা ৪৩ লাখ ছাড়িয়ে গেছে।

সাক্ষাৎকালে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর ৭.৫ শতাংশ কর আরোপের গুঞ্জন সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান জুয়েল রানা। বিষয়টি শুনেই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে বিস্তারিত খোঁজ নেওয়ার নির্দেশ দেন।