মঙ্গলবার , ০২ জুন ২০২৬
মঙ্গলবার , ০২ জুন ২০২৬
হোমবিশ্বতাইওয়ানে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

তাইওয়ানে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
তাইওয়ানে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

তাইওয়ানে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। প্রশিক্ষণ মহড়া চলাকালে ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২ জুন) সকাল ৮টা ৮ মিনিটে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী কাওশিউংয়ের গাংশান বিমান ঘাঁটির রানওয়ের উত্তর প্রান্তে টি-৩৪ প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মহড়ার সময় হঠাৎ বিমানটির ইঞ্জিন বিকল হয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে বিমানটিতে থাকা দুই পাইলট—লেফটেন্যান্ট কর্নেল লু এবং গুও—নিহত হন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানবাহিনী একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। রাষ্ট্রপতি লাই চিং-তে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহত দুই পাইলটকে বীর হিসেবে অভিহিত করে তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তাইওয়ানের বিমানবাহিনীতে প্রশিক্ষণের জন্য প্রধানত বিচক্র্যাফট একক ইঞ্জিন প্রপেলার বিমান ব্যবহার করা হয়, যেগুলো ১৯৮৪ সালে প্রথম সরবরাহ করা হয়েছিল।

এর আগে চলতি বছরের জানুয়ারিতেও একটি এফ-১৬ যুদ্ধবিমান প্রশিক্ষণ মিশনের সময় পূর্ব তাইওয়ানের উপকূলে বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় পাইলট বিমানের বাইরে বের হতে সক্ষম হলেও পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।