মঙ্গলবার , ০২ জুন ২০২৬
মঙ্গলবার , ০২ জুন ২০২৬
হোমজাতীয়জুনে একাধিক তাপপ্রবাহের আশঙ্কা, বৃষ্টি কমার পূর্বাভাস

জুনে একাধিক তাপপ্রবাহের আশঙ্কা, বৃষ্টি কমার পূর্বাভাস

favicon
ভোরের আলো ডেস্ক:
জুনে একাধিক তাপপ্রবাহের আশঙ্কা, বৃষ্টি কমার পূর্বাভাস

চলতি জুন মাসে দেশে একাধিক তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে মাসজুড়ে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি এবং তাপমাত্রা বেশি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া জুনে স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

জুনের মাঝামাঝি সময় থেকে বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ় শুরু হলেও এ বছর বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাধারণত জুনে গড়ে প্রায় ৪৫৯ মিলিমিটার বৃষ্টি হয়ে থাকে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে।

এর আগে এপ্রিল ও মে মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। বিশেষ করে এপ্রিল মাসে অতিরিক্ত বৃষ্টিপাতে হাওর অঞ্চলের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানায় আবহাওয়া অধিদফতর।