মঙ্গলবার , ০২ জুন ২০২৬
মঙ্গলবার , ০২ জুন ২০২৬
হোমজাতীয়জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন আজ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন আজ

favicon
মাহামুদুল হাসান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন আজ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনের জন্য আজ মঙ্গলবার (২ জুন) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস এস. কাকোরিস

জাতিসংঘ সদর দফতরে স্থানীয় সময় সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। ১৯৩ সদস্য রাষ্ট্রের ভোটে নির্বাচিত প্রার্থী আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করবেন এবং পুরো অধিবেশনের কার্যক্রম পরিচালনা করবেন।

বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন জাতিসংঘ কূটনীতিতে গুরুত্বপূর্ণ একটি প্রতিদ্বন্দ্বিতা হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে আঞ্চলিক ও কূটনৈতিক প্রভাবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।