মঙ্গলবার , ০২ জুন ২০২৬
মঙ্গলবার , ০২ জুন ২০২৬
হোমখেলাঢাকা প্রিমিয়ার লিগে ১০৭ রানে জয়, শীর্ষে মোহামেডান

ঢাকা প্রিমিয়ার লিগে ১০৭ রানে জয়, শীর্ষে মোহামেডান

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকা প্রিমিয়ার লিগে ১০৭ রানে জয়, শীর্ষে মোহামেডান

ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ জয় তুলে নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জকে ১০৭ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই জয়ের ফলে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে সাদা-কালোরা।

আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩৩৯ রান সংগ্রহ করে মোহামেডান। দলের অধিনায়ক তাওহিদ হৃদয় ১০১ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন এবং ম্যাচসেরা নির্বাচিত হন। এছাড়া এনামুল হক বিজয় ৭১ এবং আফিফ হোসেন ধ্রুব ৭০ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করে রূপগঞ্জ পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলে। ওপেনার হাবিবুর রহমান সোহান মাত্র ১৫ বলে ফিফটি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন। নাহিদ রানার এক ওভারেই আসে ২৬ রান।

তবে এই আক্রমণাত্মক শুরু ধরে রাখতে পারেনি রূপগঞ্জ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত তারা বড় ব্যবধানে পরাজিত হয়।

মোহামেডানের হয়ে নাহিদ রানা নেন ৪ উইকেট, তাইবুর ৩টি এবং সাইফউদ্দিন নেন ২টি উইকেট।

এই জয়ে ৮ ম্যাচে ৭ জয় নিয়ে ১৪ পয়েন্টে টেবিলের শীর্ষে রয়েছে মোহামেডান। বাকি তিন ম্যাচে জিততে পারলে ১৬ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি করবে দলটি।