বুধবার , ০৩ জুন ২০২৬
বুধবার , ০৩ জুন ২০২৬
হোমসারা দেশঢাকায় আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা, কিছুটা কমতে পারে তাপমাত্রা

ঢাকায় আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা, কিছুটা কমতে পারে তাপমাত্রা

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকায় আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা, কিছুটা কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কয়েকটি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বুধবার (৩ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দেশের কিছু এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। মঙ্গলবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

তবে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলা উল্লেখযোগ্য।

আবহাওয়াবিদদের মতে, বৃষ্টিপাতের কারণে কিছু এলাকায় গরমের তীব্রতা সাময়িকভাবে কমলেও তাপপ্রবাহ পুরোপুরি কাটতে আরও সময় লাগতে পারে।