শুক্রবার , ০৫ জুন ২০২৬
শুক্রবার , ০৫ জুন ২০২৬
হোমসারা দেশনাটোরে ৫ বছরের শিশুকে পাশবিক নির্যাতন: অভিযুক্ত ফুচকা বিক্রেতা গণপিটুনি শেষে গ্রেপ্তার

নাটোরে ৫ বছরের শিশুকে পাশবিক নির্যাতন: অভিযুক্ত ফুচকা বিক্রেতা গণপিটুনি শেষে গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
নাটোরে ৫ বছরের শিশুকে পাশবিক নির্যাতন: অভিযুক্ত ফুচকা বিক্রেতা গণপিটুনি শেষে গ্রেপ্তার
নাটোরে পাঁচ বছরের এক কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামে এক ফুচকা বিক্রেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। নাটোর সদর উপজেলার মদনহাট গ্রামে এই ঘটনা ঘটে। নির্যাতিত শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার (২ জুন) বিকেলে মদনহাট গ্রামে ফসলের মাঠ থেকে বাড়ি ফিরিয়ে দেওয়ার কথা বলে শিশুটিকে ফুসলিয়ে নিয়ে যান একই গ্রামের বাসিন্দা শরিফুল। পথে রাস্তার পাশের একটি নির্জন ঘাসক্ষেতে নিয়ে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। ঘটনার পর রক্তাক্ত ও অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
পরদিন বুধবার (৩ জুন) রাতে ধর্ষণের এই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্ত শরিফুল ইসলামকে খুঁজে বের করে একটি গাছের সাথে বেঁধে গণপিটুনি দেন। খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গণপিটুনি থেকে শরিফুলকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়।