যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। এতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং নূরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে ২০২৪ সালের ৯ জুলাই আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের আংশিক কমিটি গঠন করা হয়েছিল। নতুন ঘোষণার মাধ্যমে সংগঠনটির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি সম্পন্ন হলো।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক নেতা দায়িত্ব পেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্য নেওয়া হয়েছে।