শুক্রবার , ০৫ জুন ২০২৬
শুক্রবার , ০৫ জুন ২০২৬
হোমবিশ্বনেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনালাপে ‘পাগল’ বলেছিলেন বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি দাবি করেছেন, মন্তব্যটি রাগের বশে নয়, বরং বিরক্তি থেকে করা হয়েছিল।


বুধবার (৩ জুন) ‘পোড ফোর্স ওয়ান’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ বিষয়ে কথা বলেন।


ট্রাম্প জানান, লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্তে তিনি অসন্তুষ্ট ছিলেন। এ কারণেই ফোনালাপে নেতানিয়াহুর প্রতি কঠোর ভাষা ব্যবহার করেন।


মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি নেতানিয়াহুকে বোঝাতে চেয়েছিলেন যে চলমান সংঘাত বন্ধ করার প্রয়োজন রয়েছে। তার মতে, অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টাকেও জটিল করে তুলছে।


সাম্প্রতিক সময়ে ইরান-লেবানন ইস্যুকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেলআবিবের মধ্যে কৌশলগত মতপার্থক্যের ইঙ্গিত পাওয়া গেছে। এই প্রেক্ষাপটেই দুই নেতার মধ্যে ওই ফোনালাপ হয় বলে জানা গেছে।


তবে ঘটনার পর নেতানিয়াহু এক সাক্ষাৎকারে বলেন, ফোনালাপের কারণে ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্কের কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মনে করেন না।


দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।