শুক্রবার , ০৫ জুন ২০২৬
শুক্রবার , ০৫ জুন ২০২৬
হোমসারা দেশধলা পাহাড় কুমির ফেরানোর দাবিতে আন্দোলনের ঘোষণা, সরব খাদেমরা

ধলা পাহাড় কুমির ফেরানোর দাবিতে আন্দোলনের ঘোষণা, সরব খাদেমরা

favicon
ভোরের আলো ডেস্ক:
ধলা পাহাড় কুমির ফেরানোর দাবিতে আন্দোলনের ঘোষণা, সরব খাদেমরা

বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজারের দিঘি থেকে সরিয়ে নেওয়া কুমির ‘ধলা পাহাড়’ ফেরানোর দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন মাজারের খাদেমরা।

এ বিষয়ে ইতোমধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। সভা শেষে মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন।

ফকির তরিকুল ইসলাম বলেন, খানজাহান আলী (রহ.) মাজার ও দিঘিতে থাকা কুমিরের দেখভাল করা ফকিরদের দীর্ঘদিনের ঐতিহ্য। প্রায় ৫০০ বছর ধরে তারা এই দায়িত্ব পালন করে আসছেন। তবে বর্তমানে মাজারের প্রধান আকর্ষণ কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে, যা ঐতিহ্য ক্ষুণ্ণ করেছে বলে তাদের দাবি।

তিনি আরও বলেন, কুমির সরিয়ে নেওয়ার ফলে মাজারকেন্দ্রিক হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোও ক্ষতির মুখে পড়েছে। এ কারণে আগামী কয়েক দিনের মধ্যে ধারাবাহিকভাবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

এর আগে কুমিরের আচরণজনিত একটি ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে কুমির না থাকলেও খানজাহান আলী (রহ.) মাজারে এখনো দর্শনার্থীরা মানত নিয়ে আসছেন। অনেকে হাঁস, মুরগি ও ছাগল দিয়ে মানত পূরণ করছেন বলে জানা গেছে।