শনিবার , ০৬ জুন ২০২৬
শনিবার , ০৬ জুন ২০২৬
হোমবিশ্বদিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ব্যঙ্গাত্মক সংগঠনের বিক্ষোভ

দিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ব্যঙ্গাত্মক সংগঠনের বিক্ষোভ

favicon
ভোরের আলো ডেস্ক:
দিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ব্যঙ্গাত্মক সংগঠনের বিক্ষোভ

ভারতের রাজধানী দিল্লিতে দেশটির শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ব্যতিক্রমী এক বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ব্যঙ্গধর্মী রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

সংগঠনটি অভিযোগ করেছে, বিভিন্ন পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা উচিত। এ দাবিকে কেন্দ্র করে শনিবার দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর এলাকায় বড় সমাবেশের আয়োজন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা এই সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে এসে সরাসরি কর্মসূচিতে নেতৃত্ব দেন। তিনি জানান, আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এবং আইন মেনে পরিচালিত হবে।

সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে এবং তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে দাবি করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে শিক্ষাব্যবস্থার বিভিন্ন অনিয়ম ও পরীক্ষায় অসঙ্গতির অভিযোগ এই আন্দোলনের মূল ইস্যু হয়ে উঠেছে।

এদিকে দিল্লি প্রশাসন সম্ভাব্য জনসমাগমকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকা, বিমানবন্দর, রেলস্টেশন ও সীমান্ত অঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।