শনিবার , ০৬ জুন ২০২৬
শনিবার , ০৬ জুন ২০২৬
হোমজাতীয়৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য দাম বাড়বে না: উপদেষ্টা

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য দাম বাড়বে না: উপদেষ্টা

favicon
ভোরের আলো ডেস্ক:
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য দাম বাড়বে না: উপদেষ্টা

শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির গ্রাহকরা সরাসরি উপকৃত হবেন। সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের ওপর কোনো নতুন মূল্য বৃদ্ধি কার্যকর হবে না এবং পূর্বের দামই বহাল থাকবে।

উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের শুনানির মাধ্যমে বিদ্যুতের মূল্য সমন্বয় করা হলেও সরকার সাধারণ গ্রাহকদের স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে।

একই সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিগত সরকারের সময়ের দুর্নীতি ও মানি লন্ডারিংসহ বিভিন্ন অপরাধের প্রভাব বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।

তিনি দাবি করেন, দুর্নীতির চক্র থেকে দেশকে বের করে আনার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে।