শনিবার , ০৬ জুন ২০২৬
শনিবার , ০৬ জুন ২০২৬
হোমবিশ্বকুয়েত ও বাহরাইনের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দাবি যুক্তরাষ্ট্রের

কুয়েত ও বাহরাইনের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দাবি যুক্তরাষ্ট্রের

favicon
ভোরের আলো ডেস্ক:
কুয়েত ও বাহরাইনের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দাবি যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরান কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে। বাকি একটি ক্ষেপণাস্ত্রও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি বলে দাবি করা হয়েছে।

এর আগে একই এলাকায় চারটি ইরানি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ ড্রোন ভূপাতিত করার কথা জানায় যুক্তরাষ্ট্র। ওই ড্রোনগুলো বাণিজ্যিক ও সামুদ্রিক জাহাজকে লক্ষ্য করে ছোড়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন পক্ষ আরও জানিয়েছে, বাহরাইনে তাদের পঞ্চম নৌবহরের সদর দপ্তরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া ইরানের দাবি অনুযায়ী বড় ধরনের কোনো হামলার প্রমাণ পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে, তারা অঞ্চলে থাকা “শত্রু ঘাঁটি” লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

উভয় পক্ষের পাল্টাপাল্টি দাবি ঘিরে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কূটনৈতিক সমাধানের চেষ্টা চললেও নতুন করে সামরিক উত্তেজনা উদ্বেগ বাড়িয়েছে।