শনিবার , ০৬ জুন ২০২৬
শনিবার , ০৬ জুন ২০২৬
হোমরাজনীতিরূপগঞ্জে এনসিপির ফল উৎসব পণ্ড, প্যান্ডেল ভাঙচুর ও সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগ

রূপগঞ্জে এনসিপির ফল উৎসব পণ্ড, প্যান্ডেল ভাঙচুর ও সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব পণ্ড, প্যান্ডেল ভাঙচুর ও সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত ফল উৎসব প্যান্ডেল ভাঙচুর ও বাধার কারণে অনুষ্ঠিত হতে পারেনি বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, উৎসবটি আয়োজনের কথা থাকলেও শুক্রবার প্রথম দফায় প্যান্ডেল ভেঙে দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, শনিবার সকালে পুনরায় স্টেজ ও প্যান্ডেল নির্মাণের পর সেটিও আবার ভেঙে ফেলা হয়। এ সময় মাইকসহ বিভিন্ন সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয় এবং এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন এবং কিছু নেতাকর্মী রক্তাক্ত হয়েছেন বলে দাবি করা হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ ঘটনায় দলের কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়নি এবং পুরো আয়োজন বাধাগ্রস্ত হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট পক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।