শনিবার , ০৬ জুন ২০২৬
শনিবার , ০৬ জুন ২০২৬
হোমরাজনীতিরূপগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপের হুমকি, ভিডিও ঘিরে আলোচনা

রূপগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপের হুমকি, ভিডিও ঘিরে আলোচনা

favicon
ভোরের আলো ডেস্ক:
রূপগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপের হুমকি, ভিডিও ঘিরে আলোচনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিছু ব্যক্তির বিরুদ্ধে।


শনিবার রূপগঞ্জের ৩০০ ফিট সড়কের দাউদপুর এলাকায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজনকে হাতে ডিম নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমনকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দিতে এবং তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বলতে দেখা যায়।


ভিডিওতে অংশগ্রহণকারীরা নিজেদের ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়ে পাটওয়ারীকে ডিম নিক্ষেপের মাধ্যমে ‘শিক্ষা দেওয়ার’ হুমকি দেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক স্লোগানও দিতে দেখা যায়।


ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করেছেন।