সোমবার , ০৮ জুন ২০২৬
সোমবার , ০৮ জুন ২০২৬
হোমবিশ্বতরুণদের ভুল পথে চালিত করার চেষ্টা সফল হবে না: বিজেপি সভাপতি

তরুণদের ভুল পথে চালিত করার চেষ্টা সফল হবে না: বিজেপি সভাপতি

favicon
ভোরের আলো ডেস্ক:
তরুণদের ভুল পথে চালিত করার চেষ্টা সফল হবে না: বিজেপি সভাপতি

ডিজিটাল মাধ্যম ব্যবহার করে দেশের তরুণ সমাজকে বিভ্রান্ত করার কোনো প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন।

শনিবার ঝাড়খণ্ডের রাঁচিতে এক দলীয় অনুষ্ঠানে তিনি বলেন, দেশের যুবসমাজই ভারতের অগ্রগতির প্রধান শক্তি। বিদেশে অবস্থান করে কেউ যদি তরুণদের প্রভাবিত করার বা তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করে, তবে তা সফল হবে না।

নিতিন নবীন বলেন, ভারতের তরুণরা ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে। গণতান্ত্রিক অধিকার অনুযায়ী প্রতিবাদ করার সুযোগ থাকলেও গণতন্ত্রের মৌলিক কাঠামো ও মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয়—এমন কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন দিল্লির জন্তর মন্তরে বিভিন্ন বিরোধী দলের সমর্থনে একটি বড় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন অভিজিৎ দীপকে, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যঙ্গধর্মী কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। তিনি এর আগে একটি রাজনৈতিক দলের সামাজিক যোগাযোগমাধ্যম টিমে কাজ করেছেন এবং বর্তমানে একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম পরিচালনা করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক নতুন ধরনের রাজনৈতিক প্রচারণা এবং তরুণদের অংশগ্রহণ নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।