সোমবার , ০৮ জুন ২০২৬
সোমবার , ০৮ জুন ২০২৬
হোমজাতীয়‘মুক্তিযুদ্ধেও মানুষের পক্ষে থাকতাম, জুলাইয়েও মানুষের পক্ষেই ছিলাম’:ফারুকী

‘মুক্তিযুদ্ধেও মানুষের পক্ষে থাকতাম, জুলাইয়েও মানুষের পক্ষেই ছিলাম’:ফারুকী

favicon
ভোরের আলো ডেস্ক:
‘মুক্তিযুদ্ধেও মানুষের পক্ষে থাকতাম, জুলাইয়েও মানুষের পক্ষেই ছিলাম’:ফারুকী

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি থাকলে মানুষের পক্ষেই অবস্থান নিতেন। একইভাবে ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনেও তিনি মানুষের পক্ষেই ছিলেন বলে মন্তব্য করেছেন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফারুকী তার সরকারি দায়িত্ব পালনকালীন অভিজ্ঞতা ও সমালোচনা নিয়ে কথা বলেন।

তিনি লেখেন, ভালো কাজ করতে গেলে মূল্য দিতে হয় জেনেই সরকারে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সেই মূল্য এতটা কঠিন হবে, তা তিনি কল্পনা করেননি।

পোস্টে তিনি অভিযোগ করেন, দায়িত্ব পালনকালে তাকে নিয়ে নানা ধরনের সমালোচনা, মিথ্যাচার ও প্রচারণা চালানো হয়েছে। এসব বিষয়ে প্রতিক্রিয়া জানানোকে তিনি অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেন।

ফারুকীর ভাষ্য অনুযায়ী, কিছু ব্যক্তি ও গোষ্ঠীর সমালোচনা তার কাছে গুরুত্বহীন ছিল। তবে তাদের বক্তব্য নিয়ে নিয়মিত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে তিনি নিজের রাজনৈতিক ও নৈতিক অবস্থান স্পষ্ট করে বলেন, “মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম। জুলাইয়েও আমি মানুষের পক্ষেই ছিলাম।”

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তফা সরয়ার ফারুকী। নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তিনি ওই পদে ছিলেন।