প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারালো আর্জেন্টিনা
২০২৬ ফিফা বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
রোববার (৭ জুন) ভোরে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কলেজ স্টেশনে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন লাউতারো মার্তিনেজ ও জুলিয়ানো সিমিওনে।
ম্যাচের ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ। এরপর দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে লাউতারোর পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ানো সিমিওনে।
দলীয় পারফরম্যান্সে আধিপত্য থাকলেও ম্যাচে মাঠে ছিলেন না লিওনেল মেসি। পেশির ক্লান্তি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় তাকে বিশ্রামে রাখা হয়। কোচিং স্টাফ জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং ধীরে ধীরে অনুশীলনে ফিরছেন তিনি।
আগামী ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর বিশ্বকাপ অভিযানে নামবে দলটি।