রবিবার , ২৬ জুলাই ২০২৬
রবিবার , ২৬ জুলাই ২০২৬
হোমখেলাবিশ্রামে মেসি, এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না আর্জেন্টাইন অধিনায়ক

বিশ্রামে মেসি, এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না আর্জেন্টাইন অধিনায়ক

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশ্রামে মেসি, এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না আর্জেন্টাইন অধিনায়ক

বিশ্বকাপ এবং দীর্ঘ ক্লাব মৌসুমের ব্যস্ততা শেষে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। ফলে আসন্ন মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টার ম্যাচে মাঠে দেখা যাবে না আর্জেন্টাইন অধিনায়ককে।


আগামী বুধবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় অনুষ্ঠিত হবে এমএলএস অল-স্টারস ও লিগা এমএক্স অল-স্টারসের মধ্যকার প্রদর্শনী ম্যাচ।


শারীরিকভাবে পুরোপুরি সতেজ হয়ে মৌসুমের বাকি অংশে ফেরার লক্ষ্যেই এই ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মেসি। তার সঙ্গে অল-স্টার ম্যাচ থেকে নাম প্রত্যাহার করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পল, হুগো কুইপার্স এবং এমবেকেজেলি এমবোকাজিও। তাদের পরিবর্তে চারজন নতুন ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করেছে আয়োজকরা।


গত বছর এমএলএস কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন মেসি। তবে এবার ইন্টার মায়ামি আগেই লিগ কর্তৃপক্ষকে জানিয়েছে, বিশ্রামের প্রয়োজন হওয়ায় তিনি এবারের অল-স্টার ম্যাচে অংশ নিতে পারবেন না।


এমএলএসের অন্যতম বড় আকর্ষণ হলেও মেসির এই সিদ্ধান্তকে মৌসুমজুড়ে তার শারীরিক সক্ষমতা ধরে রাখার পরিকল্পনার অংশ হিসেবেই দেখা হচ্ছে।