সোমবার , ০৮ জুন ২০২৬
সোমবার , ০৮ জুন ২০২৬
হোমআইন ও আদালতরামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

favicon
ভোরের আলো ডেস্ক:
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।


রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।


রায়ে বিচারক উল্লেখ করেন, শিশুটিকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে এবং আসামি সোহেল রানা আদালতে দেওয়া জবানবন্দিতে অপরাধ স্বীকার করেছেন। তার স্ত্রী স্বপ্না খাতুন তাকে পালাতে সহায়তা করেছেন বলেও রায়ে বলা হয়।


আদালত আরও পর্যবেক্ষণে বলেন, এই অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি প্রদান ছাড়া অন্য কোনো বিকল্প নেই, কারণ এটি সমাজে ভয়াবহ প্রভাব ফেলেছে এবং আসামিদের সংশোধনের সুযোগ নেই বলে আদালত মনে করে।


রায় ঘোষণার আগে আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সকালেই দুই আসামিকে আদালতে হাজির করা হয় এবং পরে হাজতখানায় রাখা হয়।

এর আগে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে মাত্র কয়েক দিনের মধ্যে মামলার সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ও শুনানি শেষ হয়। মামলায় মোট ১৬ জন সাক্ষ্য দেন।