সোমবার , ০৮ জুন ২০২৬
সোমবার , ০৮ জুন ২০২৬
হোমজাতীয়প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

favicon
সাইফুল আলম মিরাজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এ ছাড়া সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও সংসদ সদস্য শফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

সভায় সংসদের কার্যক্রম, অধিবেশনের কর্মপরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সংসদীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।