সোমবার , ০৮ জুন ২০২৬
সোমবার , ০৮ জুন ২০২৬
হোমজাতীয়সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে বিষয়গুলো ভালোভাবে যাচাইয়ের পরামর্শ স্পিকারের

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে বিষয়গুলো ভালোভাবে যাচাইয়ের পরামর্শ স্পিকারের

favicon
ভোরের আলো ডেস্ক:
সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে বিষয়গুলো ভালোভাবে যাচাইয়ের পরামর্শ স্পিকারের

জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি যথাসময়ে বাস্তবায়ন না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-কে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রোববার (৭ জুন) সংসদ অধিবেশনে তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়গুলো ভালোভাবে স্টাডি বা পর্যালোচনা করা উচিত।

অধিবেশনে রুমিন ফারহানা আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ সংক্রান্ত একটি পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস সংযোগ দেওয়ার কথা বলা হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।

জবাবে মন্ত্রী বলেন, গ্যাসের সীমাবদ্ধতার কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলোর সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, নতুন ড্রিলিং কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে গ্যাস সরবরাহ বাড়বে এবং তখন সার কারখানায় সংযোগ দেওয়া সম্ভব হবে।

এ বক্তব্যের পর স্পিকার মন্ত্রীকে স্মরণ করিয়ে দেন যে সংসদে দেওয়া প্রতিশ্রুতি সময়মতো বাস্তবায়ন না হলে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। তিনি ভবিষ্যতে প্রতিশ্রুতি দেওয়ার আগে সব দিক বিবেচনা করে তবেই বক্তব্য দেওয়ার পরামর্শ দেন।


স্পিকারের এই মন্তব্যকে সংসদে জবাবদিহিতা ও দায়িত্বশীলতার গুরুত্ব হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।