রামিসা হত্যা মামলার দ্রুত পদক্ষেপে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৭ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় তিনি এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেফতার এবং তদন্ত কার্যক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সব মামলার বিচার দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং প্রকৃত দোষীরা আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি পাবে। একই সঙ্গে তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত সদস্যরাও দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন এবং অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।