সোমবার , ০৮ জুন ২০২৬
সোমবার , ০৮ জুন ২০২৬
হোমজাতীয়রামিসা হত্যা মামলার শুনানি দ্রুত এগিয়ে আনতে সুপারিশ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যা মামলার শুনানি দ্রুত এগিয়ে আনতে সুপারিশ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
রামিসা হত্যা মামলার শুনানি দ্রুত এগিয়ে আনতে সুপারিশ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার উচ্চ আদালতের শুনানি দ্রুত এগিয়ে আনার জন্য সুপারিশ করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রোববার (৭ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মামলাটির গুরুত্ব বিবেচনায় অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে সুপ্রিম কোর্টের নজরে বিষয়টি আনা হবে, যাতে শুনানির সিরিয়াল এগিয়ে আনা যায়।

মন্ত্রী জানান, মামলার তদন্ত, চার্জশিট দাখিল এবং বিচারিক আদালতের রায়—সবই দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে, যা দেশের বিচারিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, মামলাটির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে উচ্চ আদালতে শুনানির অগ্রাধিকার দেওয়ার বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, দ্রুত তদন্ত ও বিচার কার্যক্রমে সংশ্লিষ্টদের কাজ প্রশংসনীয়। ভালো কাজের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্টদের পুরস্কৃত করার বিষয়ও বিবেচনায় রয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে আগামী সোমবার বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক ২০২৬ অনুষ্ঠিত হবে, যেখানে সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে।