সাংবাদিক দম্পতি শাকিল-রূপার হাইকোর্টের জামিন স্থগিত করল আপিল বিভাগ
জুলাই অভ্যুত্থান চলাকালীন হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা ১০টি মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা-কে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।
রোববার (৭ জুন) রাষ্ট্রপক্ষের আবেদনের পর আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক-এর চেম্বার আদালত এই আদেশ দেন।
এর আগে গত ১১ মে হাইকোর্টের একটি বেঞ্চ এই মামলাগুলোতে তাদের জামিন মঞ্জুর করেছিল।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন। অন্যদিকে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।