মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
হোমবিশ্বট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল, পশ্চিম ও মধ্যাঞ্চলে বিস্ফোরণ

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল, পশ্চিম ও মধ্যাঞ্চলে বিস্ফোরণ

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল, পশ্চিম ও মধ্যাঞ্চলে বিস্ফোরণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানের ওপর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী পশ্চিম ও মধ্য ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ সময় রাজধানী তেহরান, তাবরিজ এবং ইসফাহানে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, তেহরান, তাবরিজ ও ইসফাহান এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং স্থানীয়ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে বৈরুতে হামলার প্রতিবাদে গতকাল রবিবার ইরান ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি করা হয়। সেই হামলার জবাবেই নতুন করে ইসরায়েলের এই পাল্টা অভিযান শুরু হয়।