মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
হোমবিশ্বইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্তের দাবি, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে আইডিএফ

ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্তের দাবি, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে আইডিএফ

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্তের দাবি, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে আইডিএফ

ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা হয়েছে বলে শনাক্ত করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

আইডিএফ জানায়, ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত হওয়ার পরপরই সেগুলো প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। হুমকি মোকাবিলায় বিভিন্ন প্রতিরক্ষা ইউনিট বর্তমানে কাজ করছে বলেও জানানো হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে ইরান–ইসরায়েল সংঘাত আবারও তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশ একে অপরের ওপর পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।

লেবাননে আগ্রাসনের জবাবে রোববার রাতে ইসরায়েলে অভিযান চালিয়েছে ইরান বলে জানানো হয়। এর জবাবে ইসরায়েল ইরানের ইসফাহান ও তাবরিজসহ বিভিন্ন এলাকায় হামলা চালায়, যেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং লেবাননে রেড লাইন অতিক্রমের কারণে এই হামলা চালানো হয়েছে। এটি একটি সতর্কবার্তা মূলক অভিযান বলেও তারা উল্লেখ করে। পাশাপাশি ভবিষ্যতে আরও বড় হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেছেন, ইসরায়েলে হামলা চালিয়ে ইরান মারাত্মক ভুল করেছে।

বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।