সোমবার , ০৮ জুন ২০২৬
সোমবার , ০৮ জুন ২০২৬
হোমজাতীয়অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রতিবেদনকে বললেন ভিত্তিহীন

অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রতিবেদনকে বললেন ভিত্তিহীন

favicon
ভোরের আলো ডেস্ক:
অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রতিবেদনকে বললেন ভিত্তিহীন

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম তাঁর বিরুদ্ধে প্রকাশিত ‘রপ্তানির আড়ালে অর্থ পাচার’ সংক্রান্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

সোমবার (৮ জুন) সাংবাদিকদের কাছে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে তাঁকে বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়।

প্রতিমন্ত্রী জানান, তিনি ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নন এবং অতীতেও কখনো এই দায়িত্ব পালন করেননি। তবে প্রতিষ্ঠানটির একজন পরিচালক হিসেবে তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে তিনি স্বীকার করেন।

শরীফুল আলম বলেন, বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে অর্থ পাচারের যে অভিযোগ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। তাঁর দাবি, প্রকাশিত তথ্য মিথ্যা, বিভ্রান্তিকর এবং তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।