মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
হোমজাতীয়আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর, পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর, পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

favicon
সাইফুল আলম মিরাজ
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর, পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে পরিস্থিতি উদ্বেগজনক কি না, সে বিষয়ে চূড়ান্ত মূল্যায়ন জনগণই করবে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (৮ জুন) দুপুরে সচিবালয়ে আয়োজিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনী আগের তুলনায় আরও জনবান্ধব হয়েছে এবং সাধারণ মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এজন্য তাদের কাজের যথাযথ স্বীকৃতি দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের নৈতিকভাবে আরও উৎসাহিত করতে সরকার বদ্ধপরিকর। যারা কৃতিত্বপূর্ণ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন, তাদের পুরস্কৃত করা হবে। এই পুরস্কারের আওতায় সনদের পাশাপাশি আর্থিক সম্মাননাও থাকবে।

তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডসহ তিনটি গুরুত্বপূর্ণ ঘটনায় পেশাদার ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের প্রত্যেককে সনদের পাশাপাশি ২০ হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়।

এ ছাড়া দ্রুত আসামি গ্রেপ্তার এবং তদন্ত কার্যক্রমে প্রশংসনীয় অবদানের জন্য তিনজন পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।