শুক্রবার , ১২ জুন ২০২৬
শুক্রবার , ১২ জুন ২০২৬
হোমজাতীয়আজ পালিত হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস, শহীদ শান্তিরক্ষীদের পরিবারকে সম্মাননা

আজ পালিত হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস, শহীদ শান্তিরক্ষীদের পরিবারকে সম্মাননা

favicon
ভোরের আলো ডেস্ক:
আজ পালিত হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস, শহীদ শান্তিরক্ষীদের পরিবারকে সম্মাননা

যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে আজ বুধবার দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। প্রতি বছর ২৯ মে দিবসটি উদযাপিত হলেও এবার ঈদুল আজহার ছুটির কারণে বাংলাদেশে আজ দিবসটির আনুষ্ঠানিক আয়োজন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা এবং মানবিক নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে বলেন, সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে আক্রান্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীরা সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্ব পালন করতে গিয়ে আত্মত্যাগকারী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আহত ও ক্ষতিগ্রস্ত শান্তিরক্ষী এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান তিনি।

উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য ও পুলিশ সদস্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে প্রথম স্থান ধরে রেখেছিল।