বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমআইন ও আদালতরামিসাসহ ধর্ষণ ও হত্যা মামলার বিচার হাইকোর্টে বিরতিহীনভাবে চলবে: অ্যাটর্নি জেনারেল

রামিসাসহ ধর্ষণ ও হত্যা মামলার বিচার হাইকোর্টে বিরতিহীনভাবে চলবে: অ্যাটর্নি জেনারেল

favicon
ভোরের আলো ডেস্ক:
রামিসাসহ ধর্ষণ ও হত্যা মামলার বিচার হাইকোর্টে বিরতিহীনভাবে চলবে: অ্যাটর্নি জেনারেল

রামিসা হত্যা মামলাসহ ধর্ষণ ও হত্যাসংশ্লিষ্ট অন্যান্য মামলার বিচার হাইকোর্টে বিরতিহীনভাবে পরিচালিত হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (১১ জুন) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, এসব সংবেদনশীল মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে চালানো হবে, যাতে ভুক্তভোগীরা দ্রুত ন্যায়বিচার পান।

তিনি আরও জানান, হাইকোর্টে রামিসা হত্যা মামলা পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। একই সঙ্গে তিনি নিজেই মামলার ডেথ রেফারেন্স শুনানি পরিচালনা করবেন বলেও উল্লেখ করেন।

আইন কর্মকর্তাদের মতে, এ ধরনের পদক্ষেপ বিচার প্রক্রিয়াকে আরও সমন্বিত ও দ্রুত করতে সহায়তা করবে।