শুক্রবার , ১২ জুন ২০২৬
শুক্রবার , ১২ জুন ২০২৬
হোমজাতীয়রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও বিপণিবিতান

রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও বিপণিবিতান

favicon
ভোরের আলো ডেস্ক:
রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও বিপণিবিতান

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা রাখা যাবে।

বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি

সমিতির পক্ষ থেকে জানানো হয়, দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মোবাইল ফোনে সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিনের সঙ্গে কথা বলে নতুন সময়সূচির বিষয়টি অবহিত করেন।

এর আগে মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখতে হতো। নতুন সিদ্ধান্তে ব্যবসায়ীরা অতিরিক্ত দুই ঘণ্টা ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দোকান মালিক সমিতির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ব্যবসায়ী নেতাদের মতে, সময়সীমা বৃদ্ধির ফলে ব্যবসায়িক কার্যক্রমে গতি আসবে এবং ক্রেতারাও কেনাকাটার জন্য বাড়তি সময় পাবেন।