শনিবার , ১৩ জুন ২০২৬
শনিবার , ১৩ জুন ২০২৬
হোমজাতীয়আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার জন্য আলাদা বিধান প্রযোজ্য।

আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার জন্য আলাদা বিধান প্রযোজ্য।

favicon
সাইফুল আলম মিরাজ
আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার জন্য আলাদা বিধান প্রযোজ্য।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকালে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমান কক্সবাজারের উদ্দেশ্যে উড্ডয়ন করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন। এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তব্যও রাখবেন তিনি।

পরে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন এবং মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া পেকুয়া উপজেলায় জুলাই আন্দোলনের শহীদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে নবগঠিত পেকুয়া পৌরসভা