সোমবার , ১৫ জুন ২০২৬
সোমবার , ১৫ জুন ২০২৬
হোমজাতীয়মেধা পাচার নয়, মেধা আবর্তনের পথে বাংলাদেশ

মেধা পাচার নয়, মেধা আবর্তনের পথে বাংলাদেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
মেধা পাচার নয়, মেধা আবর্তনের পথে বাংলাদেশ

উচ্চশিক্ষিত প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান, দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ‘মেধা পাচার’ সমস্যাকে ‘মেধা আবর্তন’-এ রূপান্তরের লক্ষ্য তুলে ধরা হয়েছে।

সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবীদের দেশের শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবন খাতের সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করা।

বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে, দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে প্রবাসী মেধাবীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও জ্ঞান দেশের শিক্ষাব্যবস্থায় যুক্ত করার সুযোগ তৈরি হবে।

পরিকল্পনার অংশ হিসেবে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রেডিট স্থানান্তর ব্যবস্থা, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, গ্রীষ্মকালীন শিক্ষা কার্যক্রম, অতিথি গবেষক কর্মসূচি এবং যৌথ গবেষণা প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হবে।